ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী নচিকেতা

হাসপাতালে ভর্তি ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে হঠাৎই বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তার পরেই দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টানা বেশ কয়েকদিন গানের অনুষ্ঠান করছিলেন নচিকেতা। যার ফলে বেশ পরিশ্রম গেছে তার ওপর।

এক সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ গায়কের বুকে অস্বস্তিকর ব্যাথা শুরু হয়। এরপর রাত ২টায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তার। যার ফলে বুকে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন গায়কের অবস্থা স্থিতিশীল।

তবে গায়কের ঘনিষ্ঠ এক সূত্র আরও জানায়, অসুস্থতা থাকলেও, হৃদ্‌রোগ আগে ছিল না নচিকেতার। অসুস্থতার জন্য বরাবরই খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতেন তিনি। কিন্তু সম্প্রতি পর পর গানের অনুষ্ঠানে শারীরিক চাপ পড়েছে বলে জানা যায়।

তবে রবিবার (৭ নভেম্বর) আসানসোলে একটি অনুষ্ঠান ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী নচিকেতা

আপডেট সময় ০২:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন