মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলু, মোঃ মোশারফ হোসেন (আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হাতীবান্ধা উপজেলা শাখা), মোঃ রফিকুল ইসলাম (আমির, জামায়াতে ইসলামী, হাতীবান্ধা উপজেলা শাখা) এবং মোঃ মোশারফ হোসেন (ওসি তদন্ত, হাতীবান্ধা থানা) প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি , জামায়াত ইসলাম এন সিটি পি নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
ব্রেকিং
হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
লালমনিরহাট প্রতিনিধি: মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ০৮:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- 53
জনপ্রিয় সংবাদ
লালমনিরহাট প্রতিনিধি: মোঃ নজরুল ইসলাম 



























