ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সবজি ব্যবসায়ী উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মশহুদ আহাম্মদ (৪০) ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হচ্ছেন ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) ও দক্ষিণগ্রাম ইনাতগঞ্জের কাশেম মিয়া (৫০)।

স্থানীয়রা জানায়, সকালে পিকআপটি নিয়ে স্থানীয় দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। বড়চর এলাকায় পিকআপটি পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী লাকি পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় পিকআপের চালকসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়না মিয়া ও কাশেম মিয়া।

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো শেরপুর হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে। আরও দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বেসরকারি শিক্ষক নিয়োগে এনটিআরসিএর ভূমিকা নিয়ে নতুন সিদ্ধান্ত

হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় ০৪:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন