ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আইয়ুব আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৮:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন