ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

যমুনা ছাড়লেন ড. ইউনূস

ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ছেড়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড. ইউনূসের প্রস্থানের পর এখন ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। এই সংস্কারকাজ শেষে যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর নিশ্চিত করেছে যে চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কারের পর ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হবে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

হাতীবান্ধায় ফিলিং স্টেশন গুলোতে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

যমুনা ছাড়লেন ড. ইউনূস

আপডেট সময় ০৯:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ছেড়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন