ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মৃত ব্যক্তির জন্য দোয়া

মহানবীর (সা.) প্রিয় সাহাবি আবু সালামা (রা.) শহীদ হওয়ার পর তিনি যখন তাকে দেখতে যান, তখন তিনি তার জন্য এভাবে দোয়া করেন,

اللَّهُمَّ اغْفِرْ لأَبِي سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ ‏.‏ وَنَوِّرْ لَهُ فِيهِ

উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিআবি সালামাহ ওয়ারফা’ দারাজাতাহু ফিল মাহদিয়্যীন, ওয়াখলুফহু ফী আক্বিবিহী ফিল গাবিরীন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামীন। ওয়াফসাহ লাহু ফী ক্বাবরিহী ওয়া নাওয়ির লাহু ফীহি।

অনুবাদ: হে আল্লাহ! আপনি আবু সালামাকে মাফ করে দিন, হেদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বুলন্দ করে দিন এবং তার উত্তরাধিকারীদের মধ্য থেকে তার প্রতিনিধি নিযুক্ত করুন। হে রাব্বুল আলামীন! আমাদেরকে ও তাকে মাফ করে দিন তার জন্য কবরকে প্রশস্ত করে দিন এবং তার কবরকে আলোকময় করে দিন। (সহিহ মুসলিম: ২০০২)

আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ যে কোনো মৃত ব্যক্তির জন্য আমরা উপরোক্ত দোয়াটি করতে পারি এভাবে,

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ ‏.‏ وَنَوِّرْ لَهُ فِيهِ

উচ্চারণ: আল্লাহুম্মাগফির লাহু ওয়ারফা’ দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিনা ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন।
অর্থ: হে আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা উঁচু করে দিন। আপনি তার বংশধরদের অভিভাবক হয়ে যান। হে রাব্বুল আলামিন তাকে ও আমাদেরকে ক্ষমা করে দিন। তার কবরকে প্রশস্ত করুন এবং তা আলোকজ্জ্বল করে দিন।

এই দোয়াটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনীন উম্মে সালামা (রা.) যিনি আবু সালামার (রা.) স্ত্রী ছিলেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মৃত আবু সালামার (রা.) কাছে গেলেন, তখন তার চোখগুলো খোলা ছিল। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার চোখ বন্ধ করে দিলেন এবং বললেন, রুহ যখন নিয়ে যাওয়া হয়, তখন চোখ সেদিকে অপলক তাকিয়ে থাকে। এ কথা শুনে তার পরিবারের লোকেরা উচ্চৈস্বরে কেঁদে উঠলেন। রাসুলুল্লাহ (সা.) বললেন, আপনারা নিজেদের জন্য অমঙ্গলজনক কোনো দোয়া করবেন না। ফেরেশতাগণ আপনাদের দোয়ায় আমিন বলে থাকেন। তারপর তিনি উপরোক্ত দোয়া পড়লেন। (সহিহ মুসলিম: ২০০২)

এ হাদিস থেকে আরও বোঝা যায় মৃত ব্যক্তির চোখ খোলা থাকলে বন্ধ করে দেওয়া উচিত এবং কেউ মারা গেলে তার শোকে আকুল হয়ে নিজের জন্য বদদোয়া করা উচিত নয়। এ রকম দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

মৃত ব্যক্তির জন্য দোয়া

আপডেট সময় ১২:২২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

মহানবীর (সা.) প্রিয় সাহাবি আবু সালামা (রা.) শহীদ হওয়ার পর তিনি যখন তাকে দেখতে যান, তখন তিনি তার জন্য এভাবে দোয়া করেন,

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন