ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মাস্ককে বিশ্বের ‘সেরা মানুষ’ বলছে এআই চ্যাটবট ‘গ্রোক’

ইলন মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট ‘গ্রোক’ দাবি করছে, মাস্কই এই বিশ্বের সেরা মানুষ। সব ধরনের প্রতিযোগিতায় – বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা এবং এমনকি পিতৃত্বের দিক থেকেও – সবার চেয়ে এগিয়ে মাস্ক। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

তবে, চ্যাটবটটির এমন উত্তরের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব পোস্টের অনেকগুলোই মুছে ফেলা হয়েছে। কিন্তু এমন ঘটনা চ্যাটবটটির নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন জাগাচ্ছে ব্যবহারকারীদের মনে।

গ্রোক উল্লেখ করেছে, মাস্ক লেব্রন জেমসের চেয়ে ‘হোলিস্টিক ফিটনেসে’ এগিয়ে, কারণ—মাস্ক ৮০ থেকে ১০০ ‘ওয়ার্কিং আওয়ার’ কমপ্লিট করতে সক্ষম, যা তার শারীরিক ও মানসিক সহনশীলতার প্রমাণ। পাশাপাশি, বক্সিং ম্যাচে মাস্ক প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসনকেও পরাজিত করতে পারবে বলে মন্তব্য করেছে গ্রোক।

এছাড়াও, গ্রোক মাস্কের বুদ্ধিমত্তা ইতিহাসের শীর্ষ ১০-এর মধ্যে স্থান পাওয়ার যোগ্য মনে করছে। লিওনার্দো দা ভিঞ্চি বা নিউটনের মতো বহুক্ষেত্রীয় উদ্ভাবকদের সঙ্গে মাস্কের তুলনা করেছে গ্রোক।

যদিও এই মন্তব্যগুলো পরে মুছে ফেলা হয়েছে, তবুও গ্রোক-এর এই অভিমত মাস্কের ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এটি প্রশ্ন তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষপাতিত্ব ও নিরপেক্ষতার ওপর।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

মাস্ককে বিশ্বের ‘সেরা মানুষ’ বলছে এআই চ্যাটবট ‘গ্রোক’

আপডেট সময় ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ইলন মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট ‘গ্রোক’ দাবি করছে, মাস্কই এই বিশ্বের সেরা মানুষ। সব ধরনের প্রতিযোগিতায় – বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা এবং এমনকি পিতৃত্বের দিক থেকেও – সবার চেয়ে এগিয়ে মাস্ক। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন