ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মঙ্গলবারের বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

তিন দফা দাবি আদায়ে লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবারের বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে ‌‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। পরিষদের অন্যতম দুই আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ ও মু. মাহবুবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আগামীকালও পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদেশে সব বিদ্যালয়ে আজ স্বতস্ফূর্তভাবে কর্মবিরতি পালিত হয়েছে। দাবি পূরণ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, তিন দফা দাবি আদায়ে গত ২৭ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর অংশ হিসেবে সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক বা তৃতীয় প্রান্তিক পরীক্ষাও বর্জনের ডাক দিয়েছেন তারা৷

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এ ডাকে সারাদেশে অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা না হওয়ার খবর পাওয়া গেছে। তবে, কোথাও কোথাও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে।
এদিকে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যে ‌‘লাগাতার’ কর্মবিরতি পালন করছেন, সেটিকে ‘সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’র পরিপন্থি বলে উল্লেখ করে অবিলম্বে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এমনকি পরীক্ষা কার্যক্রমে শিক্ষক বা কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে মন্ত্রণালয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

মঙ্গলবারের বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

আপডেট সময় ০৯:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

তিন দফা দাবি আদায়ে লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবারের বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে ‌‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। পরিষদের অন্যতম দুই আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ ও মু. মাহবুবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন