নওগাঁর মহাদেবপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় হাতুড় ইউনিয়ন ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আয়োজনে গাহলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
হাতুড় ইউনিয়ন ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
সভায় আরও বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু। এ সময় বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোসহ মহাদেবপুর উপজেলার বিএনপি ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সম্প্রীতির কোনো বিকল্প নেই। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গণতান্ত্রিক চর্চা, শান্তিপূর্ণ পরিবেশ এবং নাগরিক অধিকার সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
সৈকত সোবহান, প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): 

































