ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, বেরোবিতে নিয়োগ দিয়েও বাতিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। আবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের আদেশ জারি করেও তা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিকেলে বাংলানিউজকে বলেন, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

তবে প্রজ্ঞাপনগুলো ওয়েবসাইটে দেওয়া হয়নি।

পরে সন্ধ্যায় আবারও ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটু জটিলতা হয়েছে। প্রজ্ঞাপনগুলো কারেকশন (সংশোধন) হচ্ছে।

সন্ধ্যা ৭টায় ওই কর্মকর্তার সঙ্গে কথা বলার সময়ই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে একটি আদেশ দেওয়া হয়। সেখানে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আদেশ বাতিল করা হলো।

বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হককে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন সেখানকার লোক প্রশাসন বিভাগের অধ্যাপক একেএম মতিনুর রহমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. মো. মামুন অর রশিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. মো. মোশাররফ হোসেনের নাম জানা যায়।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ঢাবির ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক গোলাম রব্বানী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও স্কুল অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমি হোসেন ভূঁইয়া নিয়োগ পাচ্ছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, বেরোবিতে নিয়োগ দিয়েও বাতিল

আপডেট সময় ১০:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। আবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের আদেশ জারি করেও তা বাতিল করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন