আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ প্রচারের জন্য দলীয় প্রধানদের সুযোগ করে দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, দলীয় প্রধানদের ভাষণ প্রচারের বিষয়ে বিটিভিকে আমরা চিঠি দেবো। তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ ক্ষেত্রে দলগুলো আবেদন করবে এবং সেই আবেদনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। প্রচার কার্যক্রম শেষ হওয়ার আগেই ভাষণ প্রচার করতে হবে।
এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রচার কার্যক্রম শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 



























