নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং মথরাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫শে নভেম্বর মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং মথরাপুর ইউনিয়ন শাখার আয়োজনে
উপজেলার মথরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়।
মথরাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জাফরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রেজাউন নবী স্যান্ডু, উপজেলা যুবদলের আহবায়ক মুমিনুল ইসলাম মুন্না,উপজেণা ছাত্রদলের সদস্য সচিব সমুন হোসেন সহ মথরাপুর ইউনিয়নে সকল বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আহসান হাবিব।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
সৈকত সোবহান, প্রতিনিধি বদলগাছী(নওগাঁ):- 

































