ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণ বাঁচল মেয়ের

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মন্ডল আগে একটি এনজিওতে কর্মরত ছিলেন। সম্প্রতি চাকরি ছেড়ে তিনি বাড়িতেই ছিলেন। ঘটনার সময় তিনি সাড়ে তিন বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে শিশুটি তার কোলে থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে শিশুটি নাক ও কান দিয়ে সামান্য রক্তপাত হলেও বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন এবং ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণ বাঁচল মেয়ের

আপডেট সময় ১১:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মন্ডল আগে একটি এনজিওতে কর্মরত ছিলেন। সম্প্রতি চাকরি ছেড়ে তিনি বাড়িতেই ছিলেন। ঘটনার সময় তিনি সাড়ে তিন বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে শিশুটি তার কোলে থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন