ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের

দলীয় সরকারের অধীনে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সাম্প্রতিক উপনির্বাচনগুলো তা আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, জাল ভোট প্রদান এবং বিরোধী দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করছি।
জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই, অবিলম্বে এই দুই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক।

বর্তমান ও অতীত সরকারের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয় না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই স্বচ্ছ হয়নি।

বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভের কোনো রাস্তা অবশিষ্ট নেই।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের

আপডেট সময় ০৫:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

দলীয় সরকারের অধীনে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সাম্প্রতিক উপনির্বাচনগুলো তা আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন