ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বউ বাজার এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আহত যুবক, উদ্ধার গুলির খোসা

নগরীর খানজাহান আলী থানাধিন বউ বাজার এলাকায় রানা ওরফে কালারানা (২৮) অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছে। গতকাল রাত আনুমান ৮টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায় । পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি দেশি তৈরির শাটারগান উদ্ধার করেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যায়।
বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আহত রানা আড়ংঘাটা থানাধিন তেলিগাতী হোসেন আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় রানা একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। গুলির শব্দ পেয়ে পার্শ্ববর্তীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হসপিটাল এ প্রেরণ করে।
বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে রানা পায়ে পিঠে গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনার পরপরই খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে গুলিসহ একটি দেশি তৈরি শার্টার গান উদ্ধার করেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেছেন দুর্বৃত্তদের গুলিতে রানা (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে।
আহত যুবক রানার শরীরে গুলির আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি দেশি তৈরির শাটারগান উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত এবং কেন এই হামলা চালানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এবং পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

বউ বাজার এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আহত যুবক, উদ্ধার গুলির খোসা

আপডেট সময় ০২:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬

নগরীর খানজাহান আলী থানাধিন বউ বাজার এলাকায় রানা ওরফে কালারানা (২৮) অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছে। গতকাল রাত আনুমান ৮টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায় । পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি দেশি তৈরির শাটারগান উদ্ধার করেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যায়।
বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আহত রানা আড়ংঘাটা থানাধিন তেলিগাতী হোসেন আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় রানা একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। গুলির শব্দ পেয়ে পার্শ্ববর্তীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হসপিটাল এ প্রেরণ করে।
বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে রানা পায়ে পিঠে গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনার পরপরই খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে গুলিসহ একটি দেশি তৈরি শার্টার গান উদ্ধার করেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেছেন দুর্বৃত্তদের গুলিতে রানা (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে।
আহত যুবক রানার শরীরে গুলির আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি দেশি তৈরির শাটারগান উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত এবং কেন এই হামলা চালানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এবং পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন