ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, যুবক আটক

রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারকে কেন্দ্র করে উদয় সরকার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আটক উদয় সরকার উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) এলাকার মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করেন উদয় সরকার। এতে উপস্থিত কিছু মানুষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা তাকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করে।
এবিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, “স্থানীয়দের মাধ্যমে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পীরগাছায় পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

পীরগাছায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, যুবক আটক

আপডেট সময় ০৬:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারকে কেন্দ্র করে উদয় সরকার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আটক উদয় সরকার উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) এলাকার মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করেন উদয় সরকার। এতে উপস্থিত কিছু মানুষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা তাকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করে।
এবিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, “স্থানীয়দের মাধ্যমে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন