ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নারায়ণগঞ্জে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা কারাগারের পাশের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ৪টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গুদামে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। গার্মেন্টসের ঝুটের গুদামে কাপড়ের আগুন হাওয়ায় আগুনের ভয়াবহ লেলিহান শিখা অনেক ওপর পর্যন্ত দেখা যায়।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা জানা যায়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপডেট সময় ০৯:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা কারাগারের পাশের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন