ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দরিদ্র মানুষের চোখের চিকিৎসায় ফজলে হুদা বাবুলের মানবিক উদ্যোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে এসেছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা। গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই মানবিক ও জনকল্যাণমূলক চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ফজলে হুদা বাবুল।

উদ্বোধনী বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন,“দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা শুধু একটি কার্যক্রম নয়, এটি মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। চোখ মানুষের জীবনের অমূল্য সম্পদ। সেই চোখের চিকিৎসা যদি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তাহলে সমাজে প্রকৃত পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমে আসবে।
চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন বদলগাছী থানা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, মহাদেবপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক, মহাদেবপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু (চেয়ারম্যান, ইফফাত ফাউন্ডেশন)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা গেছে, বগুড়ার গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েসের সার্বিক সহযোগিতায় গত ২৩ ডিসেম্বর (বুধবার) মহাদেবপুর উপজেলার রোহিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগী নিবন্ধন ও চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
চক্ষু শিবিরে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও বয়স্ক রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। পরীক্ষায় যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন নির্ধারণ করা হয়েছে, তাদের পরবর্তীতে গাক চক্ষু হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় এলাকাবাসী বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন চক্ষু শিবির আয়োজনের দাবি জানান তারা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

দরিদ্র মানুষের চোখের চিকিৎসায় ফজলে হুদা বাবুলের মানবিক উদ্যোগ

আপডেট সময় ০২:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে এসেছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা। গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই মানবিক ও জনকল্যাণমূলক চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ফজলে হুদা বাবুল।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন