ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তীব্র শীতের মাঝেই ভয়াবহ বন্যার কবলে গাজার লাখ লাখ মানুষ

তীব্র শীতের মাঝেই ভয়াবহ বন্যার কবলে গাজার লাখ লাখ মানুষ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাঝরাত থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে উপত্যকার শরণার্থী শিবিরগুলো। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
যুদ্ধে সব হারিয়ে গাজার নুসেইরাতের এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন মাঝবয়সী ইউসুফ তাওতাহ। পরিবার নিয়ে পলিথিনের জীর্ণ তাঁবুতে কোনোমতে বাস করতেন তিনি। রাতভর বৃষ্টিতে সেই ঠাঁইটুকুও এখন আর বাসযোগ্য নেই।

টানা দু’বছরের ইসরায়েলি আগ্রাসনে ধূলোয় মিশে গেছে গাজা উপত্যকার বেশিরভাগ স্থাপণা। বাধ্য হয়ে প্লাস্টিক আর ছেড়া ত্রিপল দিয়ে তাঁবু টানিয়ে বাস করতো ১৫ লাখ গাজাবাসী। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতভর টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় উপত্যকাজুড়ে। ভেঙে পড়েছে বেশকিছু তাঁবু।

পানিতে ভিজে একাকার শুকনো কাপড়, কম্বল আর প্রয়োজনীয় আসবাবপত্র। এছাড়াও নোংরা পানিতে নষ্ট হয়ে হয়ে গেছে মজুদ রাখা খাবারও। এ পরিস্থিতিতে ঠান্ডা আর পানিবাহিত রোগের ঝুঁকিতে উপত্যকার শিশু আর বয়স্কসহ শত শত বাস্তুহারা পরিবার।
গাজা উপত্যকার সকল শরণার্থী শিবিরেই চোখে পড়ে এমন দুর্দশা। স্থানীয় পৌরসভা ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ চলাকালে বুলডোজারসহ পানি নিষ্কাশন ও অন্যান্য কাজে ব্যবহৃত শত শত যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। ফলে তাঁবুগুলো থেকে পানি অপসারণে হিমশিম খাচ্ছেন তারা।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, অপর্যাপ্ত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় শরণার্থী শিবিরগুলোতে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সংস্থাটির অভিযোগ, জরুরিভিত্তিতে কাঠ, বালুর বস্তা এবং পানি নিষ্কাশনের পাম্পসহ বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন হলেও তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। অপরদিকে, দায় এড়াতে সংস্থাগুলোর অদক্ষতাকে দোষারোপ করছে ইসরায়েল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

তীব্র শীতের মাঝেই ভয়াবহ বন্যার কবলে গাজার লাখ লাখ মানুষ

আপডেট সময় ০৭:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

তীব্র শীতের মাঝেই ভয়াবহ বন্যার কবলে গাজার লাখ লাখ মানুষ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাঝরাত থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে উপত্যকার শরণার্থী শিবিরগুলো। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
যুদ্ধে সব হারিয়ে গাজার নুসেইরাতের এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন মাঝবয়সী ইউসুফ তাওতাহ। পরিবার নিয়ে পলিথিনের জীর্ণ তাঁবুতে কোনোমতে বাস করতেন তিনি। রাতভর বৃষ্টিতে সেই ঠাঁইটুকুও এখন আর বাসযোগ্য নেই।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন