ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চাঞ্চল্যকর বাবু হত্যা: মাত্র ২ ঘণ্টায় র‌্যাব-৭ এর হাতে জসিম উদ্দিন আটক

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকায় সামাজিক আলোচনা অনুষ্ঠানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চাঞ্চল্যকর রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন’কে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ০৫ নভেম্বর ২০২৫ইং তারিখ ২১০০ চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকার জনৈক মুছা সওদাগর তার কন্যা সন্তানের বিবাহ উপলক্ষ্যে নিজ বাড়িতে প্রতিবেশীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনার অনুষ্টান চলাকালে পূর্ববিরোধের জেরে সেখানে উপস্থিত জসিম এবং রবিউল ইসলাম বাবুর মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে জসিম উদ্দিন এবং তার অন্যান্য সহযোগীরা দেশীয় ধারোলো অস্ত্র এবং ছুরি দিয়ে রবিউল ইসলাম বাবু‘কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় নাজিরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ০০১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন নাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (৪৮), পিতা-মৃত ইব্রাহিম, সাং-পূর্ব মন্দাকিনী, থানা-হাটহাজারী,জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। আটককৃত অভিযুক্ত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

চাঞ্চল্যকর বাবু হত্যা: মাত্র ২ ঘণ্টায় র‌্যাব-৭ এর হাতে জসিম উদ্দিন আটক

আপডেট সময় ০৯:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকায় সামাজিক আলোচনা অনুষ্ঠানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চাঞ্চল্যকর রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন’কে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন