ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চট্টগ্রামের বাঁশখালীর মামুন হত্যা: বহুদিনের পলাতক আসামি নাছিরকে ধরেছে র‌্যাব

চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মামুনুর রশিদ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নাছির’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

নিহত ভিকটিম মোঃ মামুনুর রশিদ চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন চাঁনপুর এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিক্সা চালক। গত ০২ নভেম্বর ২০২৫ইং তারিখে প্রতিদিনের ন্যায় ভিকটিম তার অটোরিক্সা নিয়ে বাসা থেকে বাহির হলে জনৈক মোক্তার হোসেন ভিকটিমকে ভাড়া আছে বলে চট্টগ্রাম জেলার বাশঁখালী থানাধীন চাঁনপুর এলাকার একটি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে যায় এবং সেখানে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বাকাবিতন্ডার সৃষ্টি হয়। বাকাবিতন্ডার একপর্যায়ে মোক্তার হোসেন এবং তার অন্যান্য সহযোগীরা রিক্সা চালক মোঃ মামুনুর রশিদ’কে হত্যার উদ্দেশ্যে লোহার রড় পিটিয়ে এবং গলাটিপে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার বাশঁখালী থানায় পাঁচ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ ০৩ নভেম্বর ২০২৫ইং, ধারা- ৫০৬/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার ০৪নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ নাসির চট্টগ্রাম জেলার বাশঁখালী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ নভেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ১১৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাশঁখালী থানাধীন বানিগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাসির (৪৩), পিতা- মোঃ ইসহাক, সাং- চাঁনপুর,থানা- বাশঁখালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

চট্টগ্রামের বাঁশখালীর মামুন হত্যা: বহুদিনের পলাতক আসামি নাছিরকে ধরেছে র‌্যাব

আপডেট সময় ০২:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মামুনুর রশিদ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নাছির’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন