ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযান: ১৩১ বোতল এসকাফ জব্দ, দুই মাদক ব্যবসায়ী আটক

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে র‍্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও টহল কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে থাকে। র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ৩০/১১/২০২৫ তারিখে রাত ১০.২৫ ঘটিকায় সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩, রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গাইবান্ধা সোহাগ বোর্ডিং (আবাসিক) এর রুম নং-০৭ গ এর ভিতরে তল্লাশীকালে ধৃত ০১নং আসামি মোঃ আব্দুল মতিন এর হেফাজতে থাকা নেভি ব্লু রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর হতে ৭১ (একাত্তর) বোতল এবং ০২নং ধৃত আসামি কামাল হোসেন এর হেফাজতে থাকা কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর হতে ৬০ (ষাট) বোতল সর্বমোট ১৩১ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এসকাফ জব্দসহ ০১। মোঃ আব্দুল মতিন (৫০), পিতা-মৃত আব্দুল জব্বার মুন্সি, মাতা-মৃত সালমা বেগম, ০২। কামাল হোসেন (৬৫), পিতা-মৃত আব্দুল বাসির, মাতা-মৃত রাহেলা বেগম, উভয় সাং-রাউতনগর, ওয়ার্ড নং-০২, থানা-রানী শংকর কৈল, জেলা-ঠাকুরগাঁও আসামি‘দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য এসকাফ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযান: ১৩১ বোতল এসকাফ জব্দ, দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১০:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন