ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকের ওপর হামলায় বসুন্ধরা গ্রুপের নিন্দা

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়, নিউ এইজ সম্পাদক নূরুল কবীর এবং সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শনিবার (২০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনার পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আহমেদ আকবর সোবহান বলেন, আমরা মনে করি, ভিন্নমত বা সমালোচনার জবাব কখনোই সহিংসতার মাধ্যমে দেওয়া যেতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

বসুন্ধরা গ্রুপ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করি এবং সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।

বসুন্ধরা গ্রুপ সবসময় স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে রয়েছে এবং ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে বলে উল্লেখ করেন আহমেদ আকবর সোবহান।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকের ওপর হামলায় বসুন্ধরা গ্রুপের নিন্দা

আপডেট সময় ০৮:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়, নিউ এইজ সম্পাদক নূরুল কবীর এবং সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন