ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে ওই আসনের জন্য কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করা হয়।
কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী ও কৃষ্ণ নন্দী নিজেই। এর আগে গত সপ্তাহে তাকে ওই আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল। কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন।
গণঅভ্যুত্থান পরবর্তী তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সাথে সখ্যতা গড়ে তোলেন। জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে মঞ্চে বক্তব্য ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা গেছে কৃষ্ণ নন্দীকে।

নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে কৃষ্ণ নন্দী যমুনা টেলিভশনকে জানান, ‘অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়।’

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কৃষ্ণ নন্দী। আগামীকাল থেকেই মাঠে নির্বাচনী প্রচারণায় কাজ শুরু করবেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

আপডেট সময় ১০:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন