ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

খালেদা জিয়ার অবস্থার অবনতি, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবার রাতে হাসপাতালে বেগম জিয়াকে দেখতে গিয়ে তাঁর এই সংকটাপন্ন অবস্থার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান আবদুল মঈন খান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের সামনে বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড় দেখা যায়। উদ্বেগ নিয়ে নেত্রীর স্বাস্থ্যের খবরের অপেক্ষায় ছিলেন তাঁরা। সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছিলেন যে, বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এদিকে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর থেকে শারীরিক নানা জটিলতায় তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

খালেদা জিয়ার অবস্থার অবনতি, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে

আপডেট সময় ০১:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবার রাতে হাসপাতালে বেগম জিয়াকে দেখতে গিয়ে তাঁর এই সংকটাপন্ন অবস্থার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন