ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ওয়ালটন নাম ব্যবহার করে উপহারের স্ক্যাম লিংক, প্রতারণা থেকে সাবধান

ছবি: সংগৃহীত

শতভাগ সততা আর স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ব্র্যান্ড ইমেজ, করপোরেট কালচার আর জনপ্রিয়তায় এখন শীর্ষে দেশের ‘সুপারব্রান্ড‘ ও টেক জায়ান্ট ওয়ালটন। এসব কারণে জনপ্রিয় এই ব্র্যান্ডের যেকোনো বিষয়ই সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মা‌ধ‌্যমসহ বিভিন্ন চ‌্যানেলে ওয়ালটনের নাম ব্যবহার করে কিছু স্ক্যাম লিংকের মাধ্যমে একটি প্রতারক চক্র লোভনীয় উপহার ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ প্রসঙ্গে ওয়ালটনের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল আম্বিয়া বলেন, এই ধরনের কার্যক্রমের সঙ্গে ওয়ালটন কোনোভাবেই সম্পৃক্ত নয়। এমতাবস্থায়, সবার আর্থিক ও ব্যক্তিগত তথ্য নিরাপত্তার স্বার্থে ওয়ালটন সম্পর্কিত যেকোনো অফার বা তথ্য শুধুমাত্র আমাদের হেল্পলাইন নম্বর, ওয়েবসাইট কিংবা ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে জেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পাশাপাশি, কোনো তথ্যের জন্য আগ্রহীরা আমাদের হেল্পলাইন নম্বর ১৬২৬৭ এ (সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত) যোগাযোগ করতে পারেন।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ জানান, ওয়ালটন যদি গ্রাহক ও শুভানুধ‌্যায়ীদের জন‌্য কোনো উপহার ক‌্যাম্পেইন চালু করে তাহলে তা আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজের মাধ‌্যমেই জানিয়ে দেয়া হয়। সেক্ষেত্রে মূল ধারার গণ‌মাধ‌্যম লক্ষ‌্য করলে সঠিক তথ‌্য পাবেন। উপহার দেয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে এবং তা প্রদান করলে সেই দায় ওয়ালটন নেবে না। মিথ্যা প্রলোভন ও প্রতারণার ফাঁদে না পড়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

ওয়ালটন নাম ব্যবহার করে উপহারের স্ক্যাম লিংক, প্রতারণা থেকে সাবধান

আপডেট সময় ০৯:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

শতভাগ সততা আর স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ব্র্যান্ড ইমেজ, করপোরেট কালচার আর জনপ্রিয়তায় এখন শীর্ষে দেশের ‘সুপারব্রান্ড‘ ও টেক জায়ান্ট ওয়ালটন। এসব কারণে জনপ্রিয় এই ব্র্যান্ডের যেকোনো বিষয়ই সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন