ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এনসিপি-এবি পার্টিসহ কয়েকটি দলের সমন্বয়ে আসছে নতুন জোট

এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশকে নিয়ে নতুন রাজনৈতিক জোটগঠন হতে চলেছে। এই জোটে যুক্ত করতে দর কষাকষি চলছে গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের সাথেও।

সম্ভাব্য নতুন এই জোটের নাম হতে পারে জুলাই জোট বা গণতান্ত্রিক সংস্কার জোট কিংবা তৃতীয় ধারার সমমনা জোট।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজিবিরোধী অবস্থান নতুন জোটের লক্ষ্য। শরীক নেতারা জানান, জোট গঠনের পাশাপাশি বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, একসাথে নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে। কিন্তু সেখানে আসন প্রাধান্য পাবে না, অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টাকে প্রাধান্য দিবো। পুরনো দলগুলোর মধ্যে যদি কোনও সম্ভাবনাময় প্রার্থী থাকে তাহলে ভালো, আমরা হয়তো মনে করছি যে, উনি আমাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, এ রকম কাউকে কাউকে আমরা সমর্থন দিতে পারি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, প্রত্যেকটা দলের প্রবণতা ও মতাদর্শ জানি। এই ভিন্নতা কাটিয়ে ওঠেই একসাথে যাব। জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই করবে। এই জোট যাকে সমর্থন দেবে বা যাদের সাথে যাবে তাদের সরকার গঠন করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফলে সংস্কারের ক্ষেত্রে কোনও ধরনের চলচাতুরি যেন না থাকে।

জোটের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে দলগুলো। বড় কোনও দলের সাথে আসন সমঝোতা হলেও নির্বাচনের মাঠে লড়বে জোট নিয়েই। তবে এই জোটের সব দল নির্বাচন কমিশনের নিবন্ধিত নয়। সেক্ষেত্রে প্রশ্ন, কোন প্রতীকে নির্বাচন করবে তারা?
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বললেন, এই বিষয়ে এখনও বিস্তারিত আলাপ হয়নি। আমরা দলীয়ভাবেই সিদ্ধান্ত নেব। আমাদের দলীয় ফোরামে আলোচনাটা তুলে রাখছি। আপাতত চিন্তা, একটি স্বতন্ত্র জায়গা তৈরি করা।

সারোয়ার তুষারের মতে, গণভোট হবে, কিন্তু পরবর্তী সরকার যেন সংসদে দোহাই দিয়ে এগুলোকে বাতিল করতে না পারে সেজন্য সর্তক থাকা এবং আলোচনা যদি ফলপ্রসু হয় তাহলে এটা নির্বাচনকেন্দ্রীক জোট বা সমঝোতা এ রকম কিছু হতে পারে।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, যে যার প্রতীক নিয়ে নির্বাচন করবে, বাকিরা সেখানে সমর্থন দেবে। আবার এমনও হতে পারে যে নির্বাচনের আগে এক হয়ে একটা প্রতীকে সবাই নির্বাচন করতে পারে। নির্বাচনী আইন অনুযায়ী আমরা বিভিন্ন দলের নীতি-চিন্তার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবো।

নেতারা আরও বলেন, নতুন করে ফ্যাসিবাদ যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখবে এই জোট।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

এনসিপি-এবি পার্টিসহ কয়েকটি দলের সমন্বয়ে আসছে নতুন জোট

আপডেট সময় ১০:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশকে নিয়ে নতুন রাজনৈতিক জোটগঠন হতে চলেছে। এই জোটে যুক্ত করতে দর কষাকষি চলছে গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের সাথেও।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন