আজ বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২ পৌষ ১৪৩২ বাংলা, ২৫ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫০ তম (অধিবর্ষে ৩৫১ তম) দিন।
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৩৯৯ – পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
১৮৭৩ – বুদাপেস্ট নগরীর পত্তন হয়।
১৯০৩ – রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন। দিনটি আমেরিকায় রাইট ব্রাদার্স দিবস।
১৯৩১ – প্রশান্ত চন্দ্র মহলানবীশ কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
১৯৪২ – বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন।
১৯৯৬ – পেরুর জিম্মি সংকট শুরু।
জন্ম
১৭৭০ – লুডউইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার ও পিয়ানো বাদক।
১৮৫৭ – সুন্দরীমোহন দাস, প্রখ্যাত ভারতীয় চিকিৎসক, বিশিষ্ট লেখক ও সমাজসেবী।
১৮৬৬ – প্রমথলাল সেন, ব্রাহ্মসমাজের সক্রিয় সদস্য, প্রচারক ও কেশবচন্দ্র সেনের অনুগামী।
১৮৯২ – ভারতীয় বাঙালি সাংবাদিক বঙ্কিমচন্দ্র সেন।
১৯০০- ব্রিটিশ গণিতবিদ মেরি কার্টরাইট।
১৯০২ – মালতী ঘোষাল, ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী।
১৯০৪ – মোহনানন্দ ব্রহ্মচারী, ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ।
১৯২০ – কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩১ – দিলীপ রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৩৬ – বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায়।
১৯৩৬ – বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস।
১৯৭৯ – শাবনূর, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যু
১৯৩৮ – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক ও অনুবাদক।
১৯৬১ – শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম মাকসুদ হিলালী।
২০০২ – আইদেউ সন্দিকৈ, অসমীয়া চলচ্চিত্রের প্রথম মহিলা অভিনেত্রী।
২০১১ – কিম জং-ইল, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব।
২০১৯ – ড. শ্রীরাম লাগু, নাক-কান-গলা বিশেষজ্ঞ ভারতীয় চিকিৎসক এবং মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 






























