আজ বুধবার, ১৬ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়—
ঘটনাবলি
১৮৬৫ – মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে নিহত হন।
১৯১২ – উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২২২৪ জন ত্রু যাত্রী নিয়ে ডুবে যায়।
১৯৭২ – উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়।
১৯৭৬ – আমেরিকা লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজীতে হামলা চালায়।
১৯৯৭ – মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩৪৩ হাজির মৃত্যু হয়।
জন্ম
১৩৬৭ – ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরি।
১৪৫২ – লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।
১৬৪২ – অটোমানের সুলতান দ্বিতীয় সুলাইমান।
১৭৭২ – ফরাসি জীববিজ্ঞানী ও প্রাণিবিজ্ঞানী এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের।
১৮০৬ – আলেকজান্ডার ডাফ খ্রিষ্ট ধর্মযাজক ও ব্রিটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব।
১৮৫৮ – ফরাসি সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও দার্শনিক ডেভিড এমিল ডুর্খাইম
১৮৭৪ – ইয়োহানেস স্টার্ক, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
১৮৭৭ – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ভারতের বাঙালি শিশুসাহিত্যিক।
১৮৯৪ – রাশিয়ান জেনারেল ও রাজনীতিবিদ নিকিতা ক্রুশ্চেভ।
১৮৯৬ – নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ নিকোলাই সেময়োনোভ।
১৮৯৮ – ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়, পাকিস্তানের ষষ্ঠ প্রধানমন্ত্রী।
১৯০৫ – তারকেশ্বর সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী, সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কর্মী।
১৯০৭ – নোবেল পুরস্কার বিজয়ী ডাচ জীববিজ্ঞানি নিকোলাস টিনবারগেন।
১৯১৪ – অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক।
১৯২০ – জার্মান সৈনিক ও রাজনীতিক, জার্মানি ষষ্ঠ প্রেসিডেন্ট রিচার্ড ভন ওয়েইযসাকের।
১৯২৮ – আনোয়ার পাশা, বাংলাদেশি লেখক।
১৯৩১ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ মনোবৈজ্ঞানিক, কবি ও অনুবাদক টমাস ট্রান্সট্রোমারন।
১৯৩৯ – এল. কে. সিদ্দিকী, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৪৩ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট জোসেফ লেফকোইতজ।
১৯৬৩ – সাবেক পাকিস্তানি ক্রিকেটার মনজুর এলাহী।
মৃত্যু
১৭৬৫ – রাশিয়ার বিখ্যাত কবি, সাহিত্যিক ও বিজ্ঞানী মিখাইল ভেসিলিভিচ লোমোনোসোভ ।
১৯৩৮ – সেসার ভাইয়েহো, পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক।
১৯৫৭ – জগদীশ গুপ্ত, ভারত উপমহাদেশের অন্যতম কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার।
১৯৬৬ – হবীবুল্লাহ বাহার চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ, লেখক।
১৯৮০ – জঁ-পল সার্ত্র্, ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।
১৯৮৯ – হু ইয়াওবাং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব।
১৯৯০ – গ্রেটা গার্বো, সুয়েডীয়-মার্কিন অভিনেত্রী।
২০১১ – ইতালিয়ান সাংবাদিক, লেখক ও সমাজকর্মী ভিটরিও আরিগনি।
২০১৫ – সূর্য বাহাদুর থাপা, নেপালের রাজনীতিবিদ ও ২৪তম প্রধানমন্ত্রী।
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 


























