ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

‎বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ কপোত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ সহকারে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে হবে।
‎মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তহিজার রহমান শান্তি, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জালাল উদ্দিন, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং টংভাঙ্গা ইউনিয়নের সদস্য মোহাম্মদ আশরাফ আলী এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
‎শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

হাতীবান্ধায় ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‎বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ কপোত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ সহকারে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে হবে।
‎মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তহিজার রহমান শান্তি, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জালাল উদ্দিন, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং টংভাঙ্গা ইউনিয়নের সদস্য মোহাম্মদ আশরাফ আলী এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
‎শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন