খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় জলাবদ্ধতার কারণে পানিবন্দী হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের জমে থাকা পানি নিষ্কাশনে খুলনা-৪ আসনের সংসদ সদস্যের নির্দেশনায় গতকাল শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু করে দিঘলিয়া উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। এ সময় নেতাকর্মীরা এলাকায় গিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে তাঁদের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। পানি নিষ্কাশন কার্যক্রমে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল, মোল্লা মনিরুজ্জামান, মাস্টার আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি এলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, মোল্লা সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল ও আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, সদস্য সচিব শেখ হেদায়েত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ঋষিপাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বসতবাড়ি, রাস্তাঘাটসহ দৈনন্দিন চলাচলে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ব্রেকিং
সেনহাটি ঋষিপাড়ায় জলাবদ্ধতা, পানি নিষ্কাশনে মাঠে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল
-
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ০৭:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬
- 17
জনপ্রিয় সংবাদ

































