ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সীমান্তে টানটান উত্তেজনার পর ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পুশইন করা ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফেরত নিয়েছে বিএসএফ। গতকাল (রোববার, ৭ মে) দিবাগত রাত ২টার পর তাদের ফেরত নিয়ে যায়।

গত শুক্রবার ভোর ৪ টায় তাদের ওই সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। কিন্তু সীমান্তের নোম্যান্সল্যান্ডে তাদের আটকে দেয় বিজিবি। তারপর থেকে তিন দিন নারী ও শিশুসহ তারা সীমান্তের নোম্যান্সল্যান্ডেই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেই তারা মানবেতর দিন পাড় করছিলেন।
তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। গতকাল দুপুরে বিএসএফ তাদের বাংলাদেশে আবারও ঠেলে দেয়ার চেষ্টা করলে বিজিবি কড়া জবাব দেয়।গেলো তিন দিন ধরে দুটি পরিবারসহ এই ১০ জনকে ফেরত নিতে বার বার চাপ প্রয়োগ করছিল বিজিবি। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম ওই ১০ জনকে ফেরত নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর২০২৬
Live Updates by News Bijoy 24

রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

সীমান্তে টানটান উত্তেজনার পর ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আপডেট সময় ০২:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পুশইন করা ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফেরত নিয়েছে বিএসএফ। গতকাল (রোববার, ৭ মে) দিবাগত রাত ২টার পর তাদের ফেরত নিয়ে যায়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন