ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মোতালেব ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম র‍্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের ডিএডি মোতালেব নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানিয়েছেন, সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলকায় অভিযান পরিচালনাকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলা হয়।
এ সময় চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক একজন র‍্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন এবং অন্য তিনজন র‍্যাব সদস্য চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সূত্র জানায়, সোমবার বিকেলে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়। অভিযানের সময় দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

আপডেট সময় ১০:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মোতালেব ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন