ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সিইসি-ইসি সচিবের কুশপুতুলে পচা ডিম নিক্ষেপ

নিবন্ধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশন (ইসি) সচিবের কুশপুতুলে পচা ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির ক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনের সামনে তারা এই ক্ষোভ প্রকাশ করেন। দলটির সদস্য সচিব ফাতেমা তাসনিমের নেতৃত্বে ইসি সংক্রান্ত দুই-তিনশ নেতাকর্মী জড়ো হয়ে নিবন্ধনের জন্য অবস্থান নেন। এসময় তারা ইসির বিরুদ্ধে নিবন্ধন না দেওয়ার কারসাজির অভিযোগ তোলেন এবং নানা স্লোগান দেন।
এ সময় তাদের বলতে শোনা যায়— ‘হয় নিবন্ধন দিবি, নইলে গদি ছাড়বি।’ এছাড়া তারা সিইসি ও ইসি সচিবের পদত্যাগও দাবি করেন।

বিক্ষুব্ধ সমাবেশকে শান্ত করার জন্য পুলিশ ইসির সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়। ফাতেমা তাসনিমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে স্মারকলিপি দিতে গেলে নির্বাচন শাখার একজন উপ-সচিব তা গ্রহণ করতে চান।
তবে আমজনগণ পার্টির নেতারা তার হাতে স্মারকলিপি দিতে অস্বীকৃতি জানান এবং সচিব বা সিইসি ছাড়া অন্য কারো হাতে তা দেবেন না বলে চলে আসেন।

এরই মধ্যে সেনাবাহিনী নির্বাচন ভবনে সতর্ক অবস্থান নেয় এবং ইসিতে প্রবেশের কড়াকড়ি আরোপ করে। এই অবস্থায় ভবনের সামনে নেতা-কর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত ভাষণে ফাতেমা তাসনিম বলেন, পুলিশ তাদের সঙ্গে তামাশা করেছে। তারা ইসি সচিবের সঙ্গে সাক্ষাত করিয়ে দেওয়ার নাম করে নির্বাচন ভবনে নিয়ে গিয়ে একজন উপ-সচিবের কাছে স্মারকলিপি দেওয়ার কথা বলেছে।
আমরা তা না দিয়ে ফিরে এসেছি।

এ সময় তিনি বলেন, যতক্ষণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন না দেবেন, ততক্ষণ অবস্থান কর্মসূচি থেকে এক চুলও সরবো না। আগামী ৪৮ ঘণ্টা অবস্থান করব।

এই নির্দেশনায় নেতাকর্মীরা সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় পচা ডিম নিক্ষেপ এবং জুতা নিক্ষেপ করেন। পরে কুশপুত্তলিকায় অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং কুশপুতুল দুটো অন্যত্র সরিয়ে নেয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

সিইসি-ইসি সচিবের কুশপুতুলে পচা ডিম নিক্ষেপ

আপডেট সময় ১১:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

নিবন্ধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশন (ইসি) সচিবের কুশপুতুলে পচা ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির ক্ষুব্ধ নেতাকর্মীরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন