ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে গাঁজার চালানসহ র‌্যাবের হাতে ৪ নারী মাদক ব্যবসায়ী

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ১১ কেজি গাঁজাসহ ০৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাকিনা জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )। এসময়, গাঁজা রাখার দায়ে চার নারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট, ২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা জিরো পয়েন্ট মোড়ে অবস্থিত মা মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজা জব্দ করে। এই সময় গাঁজা রাখার দায়ে রংপুর মহানগরীর আলমনগর মুসলিমপাড়ার রোকসানা (৪০), রংপুর জেলার কাউনিয়া গোপাল এলাকার মর্জিনা (৪৫), এবং রংপুর মহানগরীর নওপাড়া রেলগেট লিচু বাগান এলাকার রওশনারা (৩৭) ও মনি (৩৫) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাটে গাঁজার চালানসহ র‌্যাবের হাতে ৪ নারী মাদক ব্যবসায়ী

আপডেট সময় ১২:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ১১ কেজি গাঁজাসহ ০৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন