ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রিকশায় চড়ে ডিসি অফিসে জমা দিলেন মনোনয়নপত্র মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তার এই ব্যতিক্রমী যাত্রার দৃশ্যটি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত হন মির্জা ফখরুল। সেখানে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গে নিয়ে একটি রিকশায় চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুলের রিকশা যখন জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যায়, তখন পেছনে হেঁটে অনুগমন করেন কয়েকশো দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ পেশাজীবী। বেলা ১১:৪৭ মিনিটে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা কার্যালয়ের প্রবেশমুখে দাঁড়িয়ে মির্জা ফখরুলকে অভ্যর্থনা জানান। এরপর আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান জাফরউল্লাহসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
আরও পড়ুন  ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আড়ম্বরহীনভাবে রিকশায় চড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাধারণ মানুষের কাছাকাছি থাকার বার্তা দিতেই হয়তো তিনি এই মাধ্যমটি বেছে নিয়েছেন।

বিএনপি মহাসচিবের প্রস্থানের পর জামায়াতে ইসলামীর প্রার্থীরাও জেলার তিনটি আসনের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

রিকশায় চড়ে ডিসি অফিসে জমা দিলেন মনোনয়নপত্র মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তার এই ব্যতিক্রমী যাত্রার দৃশ্যটি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন