ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মায়ের নির্মমতা: গলায় গামছা পেঁচিয়ে শিশুকে হত্যা

নড়াইলে নিজের তিন মাস বয়সী মেয়ে শিশুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা আরিফা খাতুন (২১)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসান জবানবন্দি লিপিবদ্ধ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরিফা খাতুনের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতের নাম সাদিয়া নূর তাবাসসুম। জন্মের পর থেকে শিশুটি অনেক কান্নাকাটি করত। তাকে সামলানোর জন্য মা আরিফা বাদে কেউ ছিল না। শিশুটিকে সামলাতে গিয়ে আরিফা অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই যন্ত্রণা থেকেই তিনি সাদিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

নিহত সাদিয়া নূর তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্লার মেয়ে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, “বৃহস্পতিবার সকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে সাদিয়া নামের তিন মাস বয়সী শিশুকে তার মা হত্যা করেছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তার মা আরিফা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতে তিনি আদালতে নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

মায়ের নির্মমতা: গলায় গামছা পেঁচিয়ে শিশুকে হত্যা

আপডেট সময় ০৯:৪২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

নড়াইলে নিজের তিন মাস বয়সী মেয়ে শিশুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা আরিফা খাতুন (২১)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন