ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বকাপে গোলের নতুন ইতিহাস, রেকর্ড ছুঁলেন মেসি

২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক। এই গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়ে ফেলেছেন আর্জেন্টাইন এ কিংবদন্তি।

এই তিন গোলে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা হয়েছে ১৬। এতে জার্মানির মিরোস্লাভ ক্লোসাের সঙ্গে সমান হয়েছেন তিনি। ক্লোসা এতদিন ধরে একাই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

বিশ্বকাপে মেসির গোলের হিসাব এ রকম। ২০০৬ সালে ১ গোল, ২০১৪ সালে ৪ গোল, ২০১৮ সালে ১ গোল, ২০২২ সালে ৭ গোল এবং এই ২০২৬ সালে এখন পর্যন্ত ৩ গোল।

এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসির গোলের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।

এই হ্যাটট্রিকে মেসি আরও দুটি বিশেষ রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড আগে থেকেই ছিল তার। এবার সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটিও হলো তার। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সে গোল করা একমাত্র খেলোয়াড় এখন মেসিই।

এর আগের ম্যাচে মেসির একটি গোল অফসাইডে বাতিল হয়েছিল। আলজেরিয়ার শাইবিরও একটি গোল বাতিল হয়েছিল একই কারণে।

শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত শুরু করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

রাতে ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বিশ্বকাপে গোলের নতুন ইতিহাস, রেকর্ড ছুঁলেন মেসি

আপডেট সময় ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক। এই গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়ে ফেলেছেন আর্জেন্টাইন এ কিংবদন্তি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন