রংপুরের পীরগাছায় ফাতেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারো ৪ শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। রোববার সকালে পীরগাছা থানা পাড়া এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে চাল, ডাল, তেল, সেমাই, চিনি প্রদান করা হয়। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আলী, অবসরপ্রাপ্ত এসআই আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজসেবামূলক এ সংগঠনটি বিগত কয়েক বছর ধরে অসহায় গরীব সাধারণ মানুষদের নিয়ে কাজ করছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
ব্রেকিং
পীরগাছায় ফাতেমা ফাউন্ডেশনের ঈদ উপহার প্রদান
-
তাজরুল ইসলাম , পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- - আপডেট সময় ০৯:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- 88
জনপ্রিয় সংবাদ
































