রংপুরের পীরগাছায় নিজের নামে রেকর্ডীয় ভোগ দখলীয় জমি বেদখলের চেষ্টার ঘটনায় আদালতের আদেশে জমিতে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে পীরগাছা থানা পুলিশ। পীরগাছা থানার এ এস আই বিকাশ চন্দ্র ওই জমিতে নোটিশ টাঙ্গিয়ে বিবাদীদের অবহিত করেন এবং আইনগত ভাবে মোকাবিলা করার আহবান জানান। উপজেলার সদর ইউনিয়নের কিশামত ঝিনিয়া গ্রামের মোঃ নয়া মিয়ার ছেলে আনোয়ার হোসেনের জমিতে এ নোটিশ টাঙ্গানো হয়। নোটিশে আদালতের আদেশ না মানলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কিশামত ঝিনিয়া গ্রামের মোঃ নয়া মিয়ার ছেলে আনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে তার নিজ নামে রেকর্ডীয় জমি ভোগ দখল করে আসছে। সম্প্রতি ওই জমি নিজের বলে বার বার দখলের চেষ্টা চালান ওই গ্রামের মৃত শমসের আলীর ছেলে আব্দুল মান্নান ও তার পরিবারের লোকজন। এ নিয়ে আদালতে মামলা দায়েরের করা হলে আদালত বিজ্ঞ আইনজীবিগণের বক্তব্য, পর্যালোচনা করে, আরজি বর্নিত নালিশী আর এস ২৪৬ দাগের ০.১২ একর ও ২৬০ দাগের ০.২২ একর মোট ০.৩৪ একর সম্পত্তিতে প্রার্থীপক্ষ নিরঙ্কুশ ভোগদখলে রয়েছেন। পক্ষান্তরে নালিশী সম্পত্তিতে প্রতিপক্ষের কোন ভোগদখল না থাকায় ও জবর দখলের প্রচেষ্টা অব্যাহত রাখায় আশু শান্তিশৃংঙ্খলা বজায় রাখার স্বার্থে ওই জমিতে ১৪৪/১৪৫ ধারা জারি করার আদেশ দেন। পরে পীরগাছা থানা পুলিশ ওই জমিতে নোটিশ টাঙ্গিয়ে বিবাদীদের অবহিত করেন।
এ বিষয়ে বাদী আনোয়ার হোসেন বলেন, জমি আমার নামে রেকর্ড ও আমার ভোগ দখলে রয়েছে। বিবাদী বার বার জমিটি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে। তাই বিজ্ঞ আদালত আমার পক্ষে আদেশ দিয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
এ ব্যাপারে জানতে চাইলে বিবাদী আব্দুল মান্নান গং বলেন, আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আমরাও আইনগতভাবে মোকাবিলা করবো।
তাজরুল ইসলাম , পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- 





























