ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পদত্যাগের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরাসহ কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছেন। সাইন্সল্যাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি থেকে তারা দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করাসহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি জানান।
সড়ক অবরোধের সময় ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’– এরকম নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

জানা গেছে, আজ রাজধানী ঢাকার শাহবাগ, সায়েন্সল্যাব ও উত্তরা ছাড়াও মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ পরীক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও সড়ক অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার এই দুটি মূল পয়েন্ট ছাড়া অন্য কোথাও বড় ধরনের সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

পদত্যাগের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

আপডেট সময় ০১:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন