ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পঞ্চগড়ে জমি বিরোধে হত্যার মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিগণের সাথে ভিকটিম মোঃ আমিনুর রহমান (৫০) এর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ইং ২৫/১১/২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী অজ্ঞাতনামা আসামিগণ দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহার রড, দা, ছোরা, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের আবাদী জমিতে অনধিকার প্রবেশ করে ইউকেলিপ্টাস গাছের চারা রোপন করতে থাকে। ভিকটিম আসামিগণের উক্ত কর্মকান্ড দেখে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা দিতে গেলে গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী অজ্ঞাতনামা আসামিগণ মিলে ভিকটিমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে উক্ত আসামিগণ ভিকটিম এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন। ভিকটিমের পরিবার ও স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে পঞ্চগড় জেলার সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। পরবর্তীতে ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ইং ০৭/১২/২০২৫ তারিখ সকাল ১১.০৭ ঘটিকায় ভিকটিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ২৩, তারিখ- ০৮/১২/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৭/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৫৪/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৯/১২/২০২৫ তারিখ রাত ০৪.১৫ ঘটিকার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন চৌরাস্তা সংলগ্ন বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ৭নং আসামি মোঃ ফজলে রাব্বী (৩০), পিতা-মৃত সমিজ উদ্দীন, সাং-কায়েতপাড়া, থানা-সদর, জেলা-পঞ্চগড়‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

পঞ্চগড়ে জমি বিরোধে হত্যার মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ০৮:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন