২০১৫ সালের ১৬ ডিসেম্বর ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে নিউজ বিজয় টুয়েন্টিফোর কম যাত্রা শুরু করে। দীর্ঘ সময় পাড়ি দিয়ে নিউজ বিজয় টুয়েন্টিফোর কম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কোটি পাঠকদের মন জয় করেছে। পাশাপাশি দ্রুততম সময়ে দেশ ও প্রবাসের পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই ১০ বছরে দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা থেকে সামাজিক অবক্ষয়, সফলতা ও জনদুর্ভোগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং অসহায় মানুষের কথা তুলে ধরে অনলাইন পোর্টালটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এতগুলো প্রিন্ট ও অনলাইন সংবাদপত্র থাকার পরও নিউজ বিজয় টুয়েন্টিফোর কম মানুষের ভরসার স্থান করে নিয়েছে।
পাঠক চাহিদা মেটাতে কি করেছে নিউজ বিজয় টুয়েন্টিফোর কম ?
পাঠকের কথা মাথায় রেখে নিউজ বিজয় টুয়েন্টিফোর কম কাজ করেছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে, অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের কথা তুলে ধরতে, মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত সকলের অপ্রকাশিত সুখ দুঃখের কথা তুলে ধরা, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে নিউজ বিজয়, জনদুর্ভোগ সংবাদ প্রচারেও ছিল সামনের সারিতে। প্রথম থেকেই এই ধারাবাহিকতা এখন পর্যন্ত ধরে রেখেছে সংবাদ মাধ্যমটি।
প্রকাশক ও সম্পাদক মো. ফারুক হোসেন এর মতো অভিজ্ঞ সাংবাদিকদের নির্দেশনায় প্রতিনিধিগণ জাতীয় সংবাদ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সংবাদ উপস্থাপন করে সংবাদ মাধ্যমটি নজির সৃষ্টি করেছে। নিয়মিতই সমাজের অসহায় হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন।
দীর্ঘ এ পথচলায় নিউজ বিজয় টুয়েন্টিফোর কম সবচেয়ে বড় শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। আর তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে নিউজ বিজয় টুয়েন্টিফোর কম তার পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজবিজয় প্রতিবেদক 



























