ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিঘলিয়ায় চরমপন্থী নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত

খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের ফরমাইসখানা এলাকায় মোঃ নাসিম শেখ (পিতা—আব্দুল গফুর শেখ) (৫২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে তৈয়েব আলী শেখের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমপন্থী নেতা নাসিম শেখ বাড়ির সামনে চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাসিম শেখের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ছোট ভাইয়ের, বড় ভাইসহ আটক ২

দিঘলিয়ায় চরমপন্থী নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত

আপডেট সময় ১০:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের ফরমাইসখানা এলাকায় মোঃ নাসিম শেখ (পিতা—আব্দুল গফুর শেখ) (৫২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে তৈয়েব আলী শেখের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমপন্থী নেতা নাসিম শেখ বাড়ির সামনে চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাসিম শেখের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন