বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আরও পড়ুন
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল কার্যালয় থেকে বের হয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 



























