ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ মিথ্যা: রিজভী

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত শেষে এ কথা জানান তিনি।

রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন অভিযোগ করে রিজভী বলেন, ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মারা যান কোকো।

তিনি আরও বলেন, ‘শান্তিতে কেউ নিজ গৃহে বসবাস করতে পারেনি। বেইনসাফির ফল হিসেবেই ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে।’
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন জানিয়ে রিজভী বলেন, ‘ইসির নিয়ম অনুসারে প্রচারণা চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। তার বক্তব্য প্রশংসিত হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

ছাতার আড়ালে ভয়ংকর ফাঁদ! মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার বোমা

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ মিথ্যা: রিজভী

আপডেট সময় ০২:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন