নীলফামারীর ডোমারে ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডোমার উপজেলা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রা বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, মোসাব্বের হোসেন মানু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রা শেষে হরিসভা মন্দিরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক বাবু গোরাচাঁদ অধিকারী, যুগ্ন আহবায়ক অমিত কুমার দাস নয়ন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি বসন্ত কুমার রায়, পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি দয়াল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র রায়, ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়, ইউনিয়ন সভাপতি কাঞ্চন কুমার রায় শুভেচ্ছা বিনিময় করেন।
ব্রেকিং
ডোমারে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
-
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ০৪:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- 2
জনপ্রিয় সংবাদ





























