ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত

“গাছে গাছে সবুজ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখা ও সকল অঙ্গ সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন জনাব তারেক রহমান কর্তৃক দেশব্যাপি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৮জুলাই) সকাল ১১টায় ডোমার ডাকবাংলো হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ডোমার পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু। পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী’র সঞ্চালনায় অতিথি হিসাবে পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, সাবেক সহ-সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের আহবায়ক তমিজ উদ্দিন সরকার, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন অর রশিদ বসুনিয়া সজিব, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, পৌর মহিলা দলের সভাপতি আফছানা ইয়াসমিন আশা, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাসানুল আলম রিমুন, পৌর ছাত্রদলের আহবায়ক রহিমুজ্জামান রুপক প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাওছার আলম, সাধারণ সম্পাদক নুর হোসেন শামিম, সভাপতি আব্দুল খালেক, জামিয়ার রহমান, মোহাম্মদ আলীসহ পৌর কমিটির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ডাকবাংলো মাঠে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন দলীয় নের্তৃবৃন্দ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জনবল নেবে উপায়, লাগবে অভিজ্ঞতা

ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আপডেট সময় ০৭:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

“গাছে গাছে সবুজ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখা ও সকল অঙ্গ সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন জনাব তারেক রহমান কর্তৃক দেশব্যাপি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৮জুলাই) সকাল ১১টায় ডোমার ডাকবাংলো হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ডোমার পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু। পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী’র সঞ্চালনায় অতিথি হিসাবে পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, সাবেক সহ-সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের আহবায়ক তমিজ উদ্দিন সরকার, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন অর রশিদ বসুনিয়া সজিব, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, পৌর মহিলা দলের সভাপতি আফছানা ইয়াসমিন আশা, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাসানুল আলম রিমুন, পৌর ছাত্রদলের আহবায়ক রহিমুজ্জামান রুপক প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাওছার আলম, সাধারণ সম্পাদক নুর হোসেন শামিম, সভাপতি আব্দুল খালেক, জামিয়ার রহমান, মোহাম্মদ আলীসহ পৌর কমিটির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ডাকবাংলো মাঠে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন দলীয় নের্তৃবৃন্দ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন