পানি লাগবে পানি , ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে শিশুদের অংশগ্রহণে জুলাই যোদ্ধা ভিত্তিক রচনা, আবৃত্তি চিত্রাঙ্কন ও প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। (৫ আগস্ট, বুধবার )সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এর সভাপতিত্বে, গুনাইগা আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,রফিকুল ইসলাম আনছারী’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি )এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ , সাঈদ ইবনে সিদ্দিক, জুলাই যোদ্ধা,রাকিব হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এরিক আল সামিদ ,আবু সুফিয়ান বন্ধন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ,ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপি’র আহ্বায়ক, নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী,,যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা আমীর এডভোকেট কামাল কবির লিটন,পৌর আমির মাহফুজুর রহমান,এনসিপির উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক ,সাখাওয়াত হোসেনসহ আরো অনেকে। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ৫ আগষ্ট” জুলাই গণঅভ্যর্থন ভোলার নয়, জুলাই আন্দোলনে শহীদ ও যোদ্ধাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন কোন রাজনৈতিক নেতাকর্মীদের কারণে যেন এইরকম জুলাই আর কখনো না আসে।
ব্রেকিং
জুলাই গণঅভ্যুত্থান দিবসে উলিপুরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
এম এইচ শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬
- 13
জনপ্রিয় সংবাদ





























