ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চট্টগ্রামে র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আটক ৬

মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী পাখি আক্তার ও তার ০৫ জন সহযোগী’কে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য মজুদ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ মে ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১৮৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকাস্থ জাহাঙ্গীর আলমের তিন তলা ভবনের নিকট পৌঁছে স্থানীয় লোকজনদেরকে সাথে নিয়ে বর্ণিত ভবনের দ্বিতীয় তলার পূর্ব পার্শ্বের ফ্ল্যাটের দরজায় নক করলে ০১ জন মহিলা দরজা খুলে দিলে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে দেখতে পায় সকল অভিযুক্তরা রুমের ফ্লোরে বসে গাঁজার বড় প্যাকেট খুলে ডিজিটাল ওজন মেশিন দ্বারা মেপে ছোট ছোট কাগজে পুরিয়া বানাচ্ছে। উক্ত ঘটনায় অভিযুক্ত ১। পাঁখি আক্তার(৩৫), ২। মোঃ ফারুক (২৬), উভয় পিতা-মৃতঃ নুরু মিয়া, ৩। ফারজানা বেগম (২৬), স্বামী-মোঃ হারুন, সর্ব সাং-ডোপাকান্দা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। মোঃ হানিফ মিয়া(২৭), পিতা-মৃতঃ শরু মিয়া, সাং-কুটনা, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা, ৫। শেখ ফরিদ (৩০), পিতা-মোঃ ইসহাক, সাং-রঙ্গিপাড়া আবাসিক, থানা-হালিশহর, চট্টগ্রাম মহানগর এবং ৬। শাহানা বেগম (৫০), পিতা-মৃতঃ নুরু মিয়া, সাং-ডোপাকান্দা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ফ্লাট বাসা হতে সর্বমোট ১১ কেজি ৯০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা ২০ হাজার টাকা।

গ্রেফতারকৃত অভিযুক্ত আসামিদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্ত্বে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

চট্টগ্রামে র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আটক ৬

আপডেট সময় ০৭:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী পাখি আক্তার ও তার ০৫ জন সহযোগী’কে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন